শহীদদের স্মরণে বগুড়ায় এনসিপির দোয়া ও মোনাজাত
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বগুড়ায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীম, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, জোবায়ের আহমেদ জয় এবং কার্যনির্বাহী সদস্য সোহরাজ রনা
এছাড়া জাতীয় যুবশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মহিদ উল নবী মিশু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক প্রাংসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মো. সৈকত আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান, মুখ্য সংগঠক মোস্তফা রাব্বি, সদস্য ফাতিন, নাবিল ও শাহরিয়ার সীমান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।


