পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি

রাজধানীর খিলক্ষেতে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। হামলায় ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

May 21, 2026 - 21:52
 0  5
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি
×

রাজধানীর খিলক্ষেত এলাকায় মাত্র ৫ বছর বয়সী এক অবুজ শিশুকে ধর্ষণের অভিযোগে চরম উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে ধৃত ১৭ বছর বয়সী এক কিশোরকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়।

​মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

রণক্ষেত্রে পরিণত খিলক্ষেত, পুলিশের ওপর হামলা:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হতে দেখে খিলক্ষেত মধ্যপাড়া এলাকার সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে নিরাপদে হেফাজতে নিয়ে গাড়িতে তোলে।

​কিন্তু উত্তেজিত জনতা আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে শাস্তির দাবিতে পুলিশের গাড়িটি ঘেরাও করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ পুলিশের গাড়ির উপরে উঠে এবং লাঠিসোঁটা দিয়ে গাড়িটি দুমড়েমুচড়ে দেয়। একপর্যায়ে তারা পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত কিশোরকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নামিয়ে এনে উপর্যুপরি গণপিটুনি দেয়।

ওসিসহ ৮ পুলিশ সদস্য গুরুতর আহত:

উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং আসামিকে রক্ষা করতে গিয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।