ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগে কেএম শরীয়াতুল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মনোনীত হয়েছেন কে এম শরীয়াতুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) হিসেবে মনোনীত হয়েছেন কে এম শরীয়াতুল্লাহ।
তৃণমূল থেকে ছাত্র রাজনীতি শুরু করে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগরের সাবেক সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গত সেশনে তিনি দলের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে এবং বর্তমানে আইএবি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সন্তান শরীয়াতুল্লাহ সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে হাদীস বিভাগে কামিল এবং সরকারি বিএম কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে ঢাকায় একজন সফল তরুণ ব্যবসায়ী হিসেবে পরিচিত কে এম শরীয়াতুল্লাহ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সহ বেশ কিছু জাতীয় প্রাতিষ্ঠানিক এ্যাওয়ার্ড লাভ করেছেন।
নতুন এই সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।


