বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশের বার্তা দিল নবজাগরণ ফাউন্ডেশন

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবজাগরণ ফাউন্ডেশন, ঢাকা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা শাখার উপদেষ্টা ফারহান লাবিব।

Jul 6, 2026 - 23:19
 0  4
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশের বার্তা দিল নবজাগরণ ফাউন্ডেশন
×

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবজাগরণ ফাউন্ডেশন, ঢাকা শাখা-এর উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নবজাগরণ ফাউন্ডেশন, ঢাকা শাখার উপদেষ্টা ফারহান লাবিব। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবীদের উদ্দেশে ফারহান লাবিব বলেন, "আজকের একটি গাছ, আগামী দিনের একটি সবুজ পৃথিবী। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"

তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।