মানবিক সেবার স্বীকৃতি, ‘বিজয় অ্যাওয়ার্ড’ পেল নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ

মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে লায়ন ফাউন্ডেশন বাংলাদেশের মঞ্চে ‘বিজয় অ্যাওয়ার্ড’ অর্জন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। সংগঠনের প্রতিষ্ঠাতা সাদাব মাহাদী এ সম্মাননা গ্রহণ করেন।

Jun 24, 2026 - 02:14
Jun 24, 2026 - 12:40
 0  10
মানবিক সেবার স্বীকৃতি, ‘বিজয় অ্যাওয়ার্ড’ পেল নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ
×

মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর মঞ্চে ‘বিজয় অ্যাওয়ার্ড’ অর্জন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। সিটিজেন প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সাদাব মাহাদী।

সম্মাননা গ্রহণ শেষে সাদাব মাহাদী বলেন, সমাজের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। সীমিত সামর্থ্য নিয়ে শুরু হলেও মানবতার সেবায় অটল প্রতিশ্রুতি, স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারই আজ সংগঠনটিকে এই সম্মাননার মঞ্চে পৌঁছে দিয়েছে।


তিনি বলেন, এই অর্জন কোনো এক ব্যক্তির নয়; এটি সংগঠনের প্রতিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং শুরু থেকেই পাশে থাকা সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রতিটি পদক্ষেপে ছিল সংগ্রাম, নানা চ্যালেঞ্জ এবং মানুষের মুখে হাসি ফোটানোর এক অদম্য প্রত্যয়।

সাদাব মাহাদী আরও বলেন, ভবিষ্যতেও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে কাজ করে যাবে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই সংগঠনটি এগিয়ে যেতে চায়।
তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “একসঙ্গে আমরা গড়ে তুলবো মানবিকতার এক নতুন বাংলাদেশ।”