শিবলী রহমান মনির রোগমুক্তি কামনায় জিসিএইচআরএফ বগুড়া জেলা শাখা

অ্যাপেন্ডিসাইটিসজনিত অসুস্থতায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন জিসিএইচআরএফ সদস্য শিবলী রহমান মনির দ্রুত রোগমুক্তি কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Aug 16, 2026 - 10:25
 0  4
শিবলী রহমান মনির রোগমুক্তি কামনায় জিসিএইচআরএফ বগুড়া জেলা শাখা
×

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম (জিসিএইচআরএফ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শিবলী রহমান মনি অ্যাপেন্ডিসাইটিসজনিত অসুস্থতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সংগঠনটির বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জিসিএইচআরএফ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ শিবলী রহমান মনির সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শিবলী রহমান মনি অ্যাপেন্ডিসাইটিসজনিত অসুস্থতায় বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জিসিএইচআরএফ বগুড়া জেলা শাখার আহ্বায়ক শাহ্ মেহেদী হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফজলুল কাদীর কবির, সদস্য সচিব মো. ইউসুফ শেখ সাগর, যুগ্ম সদস্য সচিব ঈশা খাঁ, সদস্য সফিকুল ইসলাম সফিক, বিউটি খাতুন ও সোহানুর রহমান সোহান।