শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষ'মতা ফেরানোর উদ্যোগ ‘আ'ত্মঘাতী’: শফিক

বেসরকারি শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলা সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

Aug 15, 2026 - 18:04
Aug 15, 2026 - 18:15
 0  4
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষ'মতা ফেরানোর উদ্যোগ ‘আ'ত্মঘাতী’: শফিক
×

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে পুনরায় বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা দেওয়ার উদ্যোগকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ উদ্যোগের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অধ্যাপক শফিকুল ইসলাম শফিক বলেন, ২০১৫ সালের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি, অনিয়ম এবং উৎকোচ গ্রহণের অভিযোগ ছিল। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা চালু করা হয়।

তিনি বলেন, বর্তমান ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও জটিলতা দূর করার পরিবর্তে পুরোনো প্রক্রিয়ায় ফিরে যাওয়ার উদ্যোগ শিক্ষাব্যবস্থাকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দিলে মেধাবী ও যোগ্য প্রার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, কোনো অবস্থাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। বরং এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতা দূর করে নিয়মিত, স্বচ্ছ ও দ্রুততম সময়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে এনটিআরসিএকে আরও শক্তিশালী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করে ‘বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশন’ গঠনের দাবি জানান তিনি।

অধ্যাপক শফিকুল ইসলাম শফিক দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং মেধাবী প্রার্থীদের অধিকার রক্ষায় শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ থেকে অবিলম্বে সরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।