চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

চলতি অর্থবছরের ১১ মাসে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে মাত্র ৮ কোটি টাকা, যার বিপরীতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি টাকা। জাতীয় সংসদে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

Jun 22, 2026 - 18:53
 0  3
চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি
×

দেশের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ও ব্যয়ের মধ্যে আকাশপাতাল ব্যবধান ও বিশাল রাজস্ব ঘাটতির চিত্র ফুটে উঠেছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (মে মাস পর্যন্ত) করসহ বিটিভির মোট আয় হয়েছে মাত্র ৮ কোটি ৫ লাখ ৩৫... হাজার টাকা। অথচ একই সময়ে প্রতিষ্ঠানটি পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫... হাজার টাকা।

​আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিটিভির এই বিপুল লোকসানের খতিয়ান তুলে ধরেন।

​স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে এই তথ্য উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন খাতের ধস:

তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের সিংহভাগ এসেছে বিজ্ঞাপন থেকে। মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় হয়েছে মাত্র ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। রাষ্ট্রীয় এই প্রচারমাধ্যমের বিশাল ব্যয়ের তুলনায় এই আয় একেবারেই নগণ্য।