নিজ ঘর থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মর'দেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইসমাইল হোসেন (৫০) নামে এক শিক্ষকের ঝু/ল/ন্ত ম/রদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর ম/রদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

Nov 5, 2026 - 22:26
 0  1
নিজ ঘর থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মর'দেহ উদ্ধার
×

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইসমাইল হোসেন (৫০) নামে এক শিক্ষকের ঝু/ল/ন্ত ম/রদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর ম/রদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ইসমাইল হোসেন উপজেলার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্য ও আইসিটি শিক্ষক আনিসুজ্জামান বাপ্পী নালিতাবাড়ী কাগজকে বলেন, ইসমাইল হোসেনের ঘরে গলায় গামছা দিয়ে ঝু/লন্ত অবস্থায় তার ম/রদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।