নির্বাচন-পরবর্তী সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কোতোয়ালিতে ইসলামী আন্দোলনের যৌথ মতবিনিময় সভা
রাজধানীর কোতোয়ালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন-পরবর্তী কাজের পর্যালোচনা ও জনশক্তি বৃদ্ধির নির্দেশ দেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
রাজধানীর কোতোয়ালি থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোতোয়ালি থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে দাওয়াতি কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনের অগ্রগতির জন্য নিয়মিত দাওয়াতি সভার কোনো বিকল্প নেই। বিগত দিনের কাজের ঘাটতিগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কর্মীদের পুনরায় ঐক্যবদ্ধ ও সুসংবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ জোরদার করে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি স্রেফ ক্ষমতার জন্য নয়, বরং এটি একটি ইবাদত। গত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর দেখা গেলেও নির্বাচনের ফলাফল বা রেজাল্ট মোটেও সুন্দর হয়নি। আদর্শিক ও শরীয়াহর প্রশ্নে ইসলামী আন্দোলন কখনো কোনো অপস করবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন:
মুহাম্মদ শাকিব আহমেদ, দাওয়াহ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ।
আলহাজ্ব শামসুল হক, সহ-সভাপতি, আইএবি কোতোয়ালি থানা।
আলহাজ্ব আমিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি।
জাকির হোসেন সিকদার, সহ-সভাপতি।
আলহাজ্ব মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক।
মাওলানা রুহুল আমিন, প্রশিক্ষণ সম্পাদক।
মুহাম্মদ জহিরুল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কোতোয়ালি থানা।
মুহাম্মদ আসিফুজ্জামান নিরব, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কোতোয়ালি থানা শাখা।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নিয়মিত দাওয়াতি বৈঠক পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।


