কুমিল্লা-২ এর সাবেক আওয়ামী লীগের এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৭টা ৪০ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি নিটল-নিলয় গ্রুপের পরিচালক এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমার মরদেহ দেশে আসার পর জানাজার তারিখ ও সময় জানানো হবে।


